রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকায় সানজিদা আক্তার মারিয়া (১৮) নামে কলেজ শিক্ষার্থীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় স্বামী সাইফুলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টায় দক্ষিণ গোড়ান এলাকার আলিয়া মাদ্রাসাসংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন পেয়ে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মারিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। মারিয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাতকান্দা নয়াপাড়া গ্রামের মো. মহসিনের মেয়ে।








