‘কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি। চাষিরা ক্ষেত থেকে সময়মতো মরিচ তুলতে পারছে না।
ফলে কাঁচা মরিচের বাজারে এখন বেজায় ঝাল। মরিচের সরবরাহ কম। এ কারণে দাম বাড়ছে।’
কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে।
আজ রবিবারও ভোর থেকে অঝোর ধারায় বৃষ্টি। এর মধ্যেই রাজবাড়ী শহরের বড় বাজারে গিয়ে কাঁচা মরিচের দাম জিজ্ঞেস করলে এ প্রতিবেদককে কথাগুলো বলেন ব্যবসায়ী ইমরুন হাসান। এরপর তিনি বলেন, গত তিন-চার দিন আগেও যে কাঁচা মরিচ ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, আজ (রবিবার) তা বেড়ে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ওই ব্যবসায়ীর তথ্যের সত্যতা মেলে বাজারের অন্য দোকান ঘুরে।
সেসব দোকানিও জানান, গত দুই দিন ধরে কাঁচা মরিচের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির আগে ও বৃষ্টির শুরুতে প্রতিকেজি কাঁচা মরিচ ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা দ্বিগুণের বেশি দামে বিক্রি হচ্ছে।
ক্রেতা মনিরা খাতুন, শাপলা আক্তার, কামরুল ইসলাম জানান, নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের দাম বাড়ার মধ্যে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় তাদের ভোগান্তি আরো বেড়েছে।
আরও পড়ুনঃ আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে সরকার: অর্থমন্ত্রী
অপর ব্যবসায়ী শফিকুল ইসলাম, আবুল কালামের আশঙ্কা, বৃষ্টিপাত অব্যাহত থাকলে বাজারে সরবরাহ আরও কমে যেতে পারে। এতে কাঁচা মরিচের দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।
The post কাঁচা মরিচের বাজারে বেজায় ‘ঝাল’ appeared first on ZoomBangla.







