রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী, তালিকাভুক্ত ছিনতাইকারী ও মাদক কারবারি মো. মহরমকে (৩০) আটক করেছে র‌্যাব-২।

গতকাল শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাঁকে আটক করা হয়। র‌্যাব জানায়, মহরম দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িত ছিলেন।

র‌্যাবের তথ্যমতে, মহরমের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানায় ডাকাতি, চোরাই মাল গ্রহণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট সাতটি মামলা এবং একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।