ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাসপোর্ট অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের সাত সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১০ থেকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এ তথ্য জানান।

আরও পড়ুন

মেডিকেলে দালালবিরোধী অভিযানে নারীসহ আটক ১৪

তিনি জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাবের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপসচিব কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এবং র‌্যাব-১০-এর সদর কোম্পানির সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেফতার হওয়া সাত দালাল হলেন হানিফ (৪০), উসমান ফারুক মাহিম (২১), মো. রাতুল (২৪), সব্বির (২৫), মোরাদ (২৪), আবুল হাসান (৩৮) এবং মো. আরমান (৪৫)।

আরও পড়ুন

ঢাকা মেডিকেলে ওষুধ কোম্পানির প্রতিনিধি ও দালালসহ ৬০ জন আটক

ভ্রাম্যমাণ আদালত হানিফ, উসমান ফারুক মাহিম, মো. রাতুল ও সব্বিরকে ২০ দিনের, মোরাদ ও আবুল হাসানকে ১৫ দিনের এবং মো. আরমানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

জনস্বার্থে দালাল চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

টিটি/এমএমকে