ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিজ বাসভবনে তিনি নিহত হন। আজ রোববার স্থানীয় সময় সকাল আটটায় লাখো মানুষ তাঁর জানাজায় অংশ নেন। এতে আয়াতুল্লাহ আলী খামেনির তিন সন্তান, ইরানের প্রেসিডেন্ট, স্পিকার, বেসামরিক ও সামরিক শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। ছবিতে জানাজা ও শ্রদ্ধা অনুষ্ঠানের কিছু মুহূর্ত:

আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে এসে আবেগাপ্লুত এক শোকাহত ব্যক্তি
শোকাহত মানুষের ভিড়ে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় তিল ধারণের ঠাঁই ছিল না
জানাজায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয়
শোকাহত মানুষের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা এবং যুদ্ধ ও প্রতিশোধের স্মারক লাল পতাকা
সর্বোচ্চ নেতাকে শেষবিদায় জানাতে আসা এক ব্যক্তির মাতম। স্যালুট জানাচ্ছেন কয়েকজন
জানাজায় অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়ছেন শিশুসহ কয়েকজন
সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানাতে আসেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান আহমদ বাহিদি
আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধাবনত কয়েকজন নারী ও পুরুষ
জানাজায় অংশ নেওয়া নিরাপত্তা বাহিনীর সদস্যদের কয়েকজন
সর্বোচ্চ নেতার প্রতি শোক প্রকাশ করছেন সাধারণ মানুষ। ৫ জুলাই
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আসা এক প্রবীণ ব্যক্তি লাল পতাকা হাতে মাতম করছেন