খুলনা নগরীতে ঝুলন্ত অবস্থায় মিতা (১৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকাল ৯টার দিকে তাঁর মরদেহ খানজাহান আলী থানার ৬ নম্বর ওয়ার্ড গিলাতলা গফ্ফার ফুড মোড় থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী ও শ্বশুরকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন গৃহবধূর স্বামী মাজহার ও শ্বশুর সাইফুল ইসলাম।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়। সাইফুল ইসলামের ছেলের বউ ঘরে বাশের আড়ার সঙ্গে ঝুলে ছিল। ঘটনাটি নিয়ে এলাকার মানুষের মধ্যে গুঞ্জণ শুনতে পেয়ে গৃহবধূর স্বামী ও শ্বশুরকে থানায় নেয় পুলিশ।








