খুলনা জেলা কারাগার-২ এর দেওয়াল টপকে ইমন মাঝি নামের এক আসামি পালিয়ে গেছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে ওই কারাগারের পূর্ব পাশের দেওয়াল ডিঙিয়ে সে পালিয়ে যায়। জেল সুপার আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’
খুলনা জেলা পুরাতন কারাগার থেকে পালিয়ে যাওয়া মো. ইমন মাঝি লবণচরা থানা এলাকার সাচিবুনিয়া সেকেলার বটতলা জিয়ার বাড়ির ভাড়াটিয়া আবদুল মাঝির ছেলে।
সে ওই কারাগারের মহিলা ওয়ার্ডের পাশে বাথরুমের ওপর উঠে দেওয়াল টপকে পালিয়ে যায় বলে কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
কারা কর্তৃপক্ষ সূত্রে আরও জানা যায়, আসামি ইমন মাঝি সোনাডাঙ্গা থানার মামলা নং ৯(০১)২৫ তারিখ ২১/০৮/২৫ ধারা ৩৮১/৩৪ মামলায় ১৩/০৬/২০২৬ তারিখ থেকে খুলনা জেলা কারাগারে বন্দি রয়েছেন।








