খুলনা পুরাতন জেলখানা থেকে ইমন নামে একজন কয়েদি দেয়াল টপকিয়ে পালিয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটেছে।

জেলখানা সূত্রে জানা যায়, ইমন একটি চুরি মামলায় কারাগারে ছিল। বৃহস্পতিবার বিকালে তিনি কারাগারের মহিলা কয়েদিদের জন্য ব্যবহারের বাথরুমের পিছনের দিক থেকে পালিয়ে যান।

খুলনা জেলসুপার আবু ছায়েম জানান, একজন কয়েদি পালিয়েছে। আমরা অনুসন্ধান করছি।

আরিফুর রহমান/কেএইচকে/জেআইএম