খুলনায় পুকুরের পানিতে ডুবে শাহেদ মাহমুদ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে নগরীর সিএন্ডবি কলোনির দারুস সালাম জামে মসজিদের পাশের পুকুরে গোসলে নামলে এ দুর্ঘটনা ঘটে।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি (তদন্ত) অনিমেষ মন্ডল বলেন, শাহেদ মাহমুদ সাঁতার জানত। গোসল করার জন্য পুকুরে লাফিয়ে পড়ে আর উঠেনি। পরে তার লাশ ভেসে ওঠে। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।
পারিবারিক সূত্র জানিয়েছে, বাদ আসর দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে নগরীর গোয়ালখালী কবরস্থানে দাফন করা হবে।








