খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমরা দক্ষিণ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-ফারজানা খাতুন (২২), তার দুই বছর বয়সী মেয়ে মায়মুনা এবং ছোট বোন রুবিয়া খাতুন (১৬)। ফারজানা নড়াইলের কালিয়া উপজেলার উথালি গ্রামের সিহাব শেখের স্ত্রী। রুবিয়া একই উপজেলার বেন্দার চর গ্রামের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিহাব শেখ তার স্ত্রী, সন্তান ও শ্যালিকাকে নিয়ে মোটরসাইকেলে করে খুলনা থেকে কালিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ডোমরা দক্ষিণ গ্রামে জীবন রায়ের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ফারজানা, মেয়ে মায়মুনা ও কিশোরী রুবিয়া নিহত হন। তবে মোটরসাইকেলচালক সিহাব শেখ অলৌকিকভাবে বেঁচে গেছেন।দিঘলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজনীতি
খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

শেয়ার করুন







