মদনে আগুনে দুটি গাভি পুড়ে গেছে। মঙ্গলবার রাতে ফতেপুর ইউনিয়নে নিজফতেপুর গ্রামের কৃষক মোহাম্মদ নজর মিয়ার গোয়ালঘরে এ দুর্ঘটনা ঘটে। পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, মশা তাড়ানোর জন্য ওই কৃষক প্রতিদিন আগুন জ্বালিয়ে ধোঁয়া দিতেন। ওই সময় এ দুর্ঘটনা ঘটে। এতে কৃষক মোহাম্মদ নজর মিয়ার প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ইউএনও নাদির হোসেন শামীম বুধবার ঘটনাস্থলে পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, আমরা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে টিন ও আর্থিক সহযোগিতা করব।








