মধুখালীতে পারিবারিক কলহের জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী-স্ত্রী দুজনই হাসপাতালে ভর্তি রয়েছেন। মঙ্গলবার ভোরের দিকে উপজেলার গাজনা ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ভোরের দিকে ভুক্তভোগী আবু দাউদ (৫০) ও তার স্ত্রী শাহিনা বেগমের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ব্লেড দিয়ে আবু দাউদের পুরুষাঙ্গ কেটে দেন স্ত্রী শাহিনা। পরে গুরুতর আহতাবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।








