মাগুরা শহরের জজ কোর্ট পাড়া এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার (৫ জুলাই) মধ্যরাতে তাঁদর হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন-নিখিল দাস (৪২), উজ্জ্বল দাস (৫০), আনন্দ দাস (৭০), গণেশ দাস (৫৭), পানু দাস (৪০), মিলন দাস (৩০), নন্দ দাস (৫৫), অজিত মালো (৫০) ও মো. বশির আহমেদ (৪২)। তারা মাগুরা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১২টার দিকে শহরের ৯ নম্বর ওয়ার্ডের জজ কোর্ট পাড়া এলাকায় একটি টিনের ছাপড়া ঘরে অভিযান চালানো হয়। সেখানে জুয়ার আসর বসিয়েছিলেন ওই ব্যক্তিরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও ডিবি সদস্যরা ৯ জনকে ধরে ফেলেন। এ সময় আসর থেকে নগদ ৫ হাজার ৬৪০ টাকা, ৬ জোড়া তাস, হিসাব সংরক্ষণের খাতা ও সরঞ্জাম জব্দ করা হয়।মাগুরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওছার আলম বলেন, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশে জেলায় মাদক ও জুয়াসহ সব ধরনের অনৈতিক কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান চলছে। এরই অংশ হিসেবে এই ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে।
রাজনীতি
মাগুরায় জুয়ার আসরে ডিবির হানা, গ্রেপ্তার ৯

শেয়ার করুন







