ডিম ও মুরগির উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যায্য বিক্রয়মূল্য নির্ধারণের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশন। এ সময় ডিম ও মুরগির ন্যায্য দাম না পাওয়ার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিয়ে মহাসড়কে কয়েকশত ডিম ভেঙে ক্ষোভ প্রকাশ করেন জানান খামারিরা।