ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেছে। শনিবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনে সামন্তা বিওপির সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়। এ সময় দুজন অজ্ঞাত চোরাকারবারিকে ধাওয়া করলে তারা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।