মালদ্বীপের হুলহুমালে এলাকায় মদ রাখা, ব্যবহার ও বিক্রির অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতার দুই বাংলাদেশি হলেন- আল নোমান (৩১) এবং রাকিবুল হাসান পাপন (২০)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গত ২৬ জুন তাদের আটক করা হয়।
অভিযানে তাদের ব্যবহৃত অ্যাপার্টমেন্ট থেকে ১৫ বোতল মদ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে, মামলার তদন্তের স্বার্থে আদালত আল নোমানকে পাঁচ দিনের এবং রাকিবুল হাসান পাপনকে ১০ দিনের রিমান্ডের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলমান।
এমআরএম







