বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের দুটি রাজ্যে মৃদু ভূমিকম্প হয়েছে। সোমবার (২৯ জুন) ভোর পৌনে ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে মেঘালয়ে ও মনিপুর রাজ্যে ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।
সংস্থাটি জানায়, স্থানীয় সময় ভোর ৪টা ৩৫ মিনিটে মেঘালয়ের ওয়েস্ট খাসি হিলসে আঘাত হানে ২ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
এর আগে, ভোর ৩টা ৪৫ মিনিটে মনিপুরের কাংপোকপি এলাকায় আঘাত হানে ৩ দশমিক ৫ মাত্রার আরো একটি ভূমিকম্প। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৯ কিলোমিটার গভীরে।
গত বুধবার মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। এতে প্রায় ৮০০টি ভবন ধসে পড়ে এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। নিখোঁজ স্বজনদের খুঁজে পেতে মরিয়া পরিবারগুলো নিজেরাই ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছে। কেউ কেউ খালি হাতেই কংক্রিট ও ইটপাথর সরিয়ে অনুসন্ধান চালাচ্ছেন।
রবিবার (২৮ জুন) পর্যন্ত সরকারি হিসাবে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৫০ জনে দাঁড়িয়েছে।








