বাংলাদেশি মানব পাচার চক্র ‘গ্যাং করিম’র আস্তানায় অভিযান চালিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন। এ সময় ১৫ বাংলাদেশি ও এক পাকিস্তানি নাগরিকসহ ১৯ জনকে আটক করা হয়। ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট শাখার একদল কর্মকর্তা ৮ জুলাই সেলাঙ্গর রাজ্যের চেরাস এলাকায় গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকদের মধ্যে ১৫ বাংলাদেশি মানব পাচারের শিকার বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়া এ চক্রের সদস্য তিন বাংলাদেশিকে আটক করা হয়েছে। অভিযানে একটি গাড়িও জব্দ করা হয়েছে।








