জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত কনসার্টে মানুষের ঢল নেমেছে। ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে দেশসেরা সংগীত শিল্পী ও ব্যান্ড দল সংগীত পরিবেশন করছে।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টার পর কনসার্ট শুরু হয়। সবার জন্য উন্মুক্ত এ কনসার্টে দুপুর থেকেই আসতে শুরু করে মানুষ। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

আরও পড়ুন

বৃষ্টিতে ভিজেই চলছে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’

‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক আয়োজিত কনসার্টে সংগীত পরিবেশন করছেন আসিফ আকবর, পারসা মাহজাবীন, সেজান, ব্যান্ড দল কুঁড়েঘর, আরবোভাইরাস, অ্যাভয়েড রাফা, শিরোনামহীন, আর্ক (হাসান) ও আর্টসেলের মতো বিখ্যাত সব শিল্পী ও ব্যান্ড দল।  

jagonews24.com

কনসার্ট ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকার একপাশের সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এর ফলে অন্য পাশে যানবাহনের দীর্ঘ জটলা দেখা গেছে। তবে সড়ক বন্ধের বিষয়ে আগে থেকেই নির্দেশনা দিয়েছিল ডিএমপি। এছাড়াও সংসদ ভবন এলাকা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পরার মতো।

আরও পড়ুন

বৃষ্টিভেজা সন্ধ্যায় লালনের গানে মুখর ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’

একই সময়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। এই কনসার্টে অ্যাশেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, মাইলস ও ওয়ারফেইজ গান পরিবেশন করবে বলে জানা গেছে।

কেআর/কেএসআর