বিয়ের মণ্ডপে বর এসে হাজির অতিরিক্ত মদ্যপ অবস্থায়। বরের এমন মাতলামি দেখে সঙ্গে সঙ্গেই বিয়ে ভেঙে দেওয়ার সাহসী সিদ্ধান্ত নিলেন ২২ বছর বয়সি তরুণী মুসকান প্রধান। ভারতের ছত্তিশগড়ের জাঞ্জগির-চম্পা জেলায় সম্প্রতি এ ঘটনা ঘটে। মদ্যপানের বিরুদ্ধে এমন দৃঢ় অবস্থান নেওয়ায় পরবর্তীতে জাঞ্জগির-চম্পা জেলার পুলিশ সুপার (এসপি) বিজয় কুমার পান্ডে ওই তরুণীকে তার কার্যালয়ে বিশেষভাবে সম্মানিত করেছেন। দশম শ্রেণি পড়ুয়া মুসকান জানান, তিনি তার পড়াশোনা আরও চালিয়ে যেতে চান। ইন্ডিয়া টুডে।





