প্রচণ্ড দাবদাহে পুড়ছে পুরোসিলেট অঞ্চল। ঘরে-বাইরে তীব্র গরমে শনিবার দুপুরের পর থেকেই নগরের পথেঘাটে যানবাহন ও লোক চলাচল ব্যাপকভাবে কমে যায়। বিকাল ৩টা পর্যন্ত সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সিলেট আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এটিই চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া অফিসের ভাষ্য অনুযায়ী, সিলেটে তীব্র গরমের সঙ্গে বাতাসে আর্দ্রতার প্রভাবও বেশ উল্লেখযোগ্য। আর্দ্রতার কারণে তাপমাত্রা আরও অনেক বেশি অনুভূত হতে পারে, যা মানুষের জন্য হিটস্ট্রোকের কারণ হতে পারে। প্রায় ৩৮ ডিগ্রির তাপমাত্রার প্রচণ্ড গরমে সাবধানে চলাফেরার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।