লিওনেল মেসি কেপ ভার্দে ম্যাচ জিতে সংবাদ সম্মেলনে এসেছেন। তখনই ঘটে এই ঘটনা। মিক্সড জোনে আর্জেন্টাইন সাংবাদিক সোফি মার্তিনেজকে দেখে হাসিমুখে এগিয়ে যান মেসি। এ সময় আর্জেন্টাইন অধিনায়কের গালে চুমু এঁকে দেন তার স্বদেশি সাংবাদিক। আর্জেন্টাইন অধিনায়ক সোফিকে বলেন, ‘যদি আমি তোমার দিকে তাকাই, তাহলে সবাই বলবে কেন তাকালাম। যদি তোমার সঙ্গে কথা বলি, তাহলে সবাই বলবে কেন কথা বললাম।’

জবাবে ওই আর্জেন্টাইন নারী সাংবাদিক তার দেশের ফুটবল আইকনকে বলেন, ‘তুমি যা বললে তার গুরুত্ব আমার কাছে অনেক বেশি। তোমার এই কথার জন্য ধন্যবাদ।’ ঘটনার ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। তবে মেসিকে যারা চেনেন তারা ভালো করেই জানেন যে, এতে অন্য কিছু খোঁজার কোনো মানে নেই।