বিশ্বকাপের শেষ বত্রিশে ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের ২-১ গোলে জেতা ম্যাচে একটি বিশ্বরেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। টপকে গেছেন লিওনেল মেসিকে। সিআর সেভেন এই ম্যাচ খেলতে নেমেছিলেন ৪১ বছর ১৪৭ দিন বয়সে। পেনালটিতে গোলও করেছেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বে গোলদাতাদের মধ্যে রোনাল্ডোই এখন সবচেয়ে বেশি বয়সি ফুটবলার। এত বয়সে আর কেউ বিশ্বকাপের নকআউট পর্বে গোল করতে পারেননি।

এছাড়া মেসির রেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন রোনাল্ডো। এই বিশ্বকাপে জর্ডানের বিপক্ষে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে মেসি গোল করেছিলেন ৩৯ বছর ৪ দিন বয়সে। বিশ্বকাপের নকআউট পর্বে এই প্রথম গোল করলেন রোনাল্ডো। বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মিলিয়ে রোনাল্ডোর গোল হলো ২৫টির বেশি। এমন কৃতিত্ব বিশ্বের আর কোনো ফুটবলারের নেই।

একই সঙ্গে রোনাল্ডো বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে বেশি বয়সি ফুটবলার হিসাবেও গোল করার নজির তৈরি করেছেন। ১৯৯৪ বিশ্বকাপে ক্যামেরুনের রজার মিলা ৪২ বছর ৩৯ দিন বয়সে গোল করেছিলেন। রোনাল্ডো করলেন ৪১ বছর ১৪৭ দিন বয়সে।