রাজধানীর মিরপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে দুই ছিনতাইকারী ও ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- মো. নাসিম শেখ (৪৩), সোহেল (৩৬) ও সম্রাট শেখ (৩২)।

শনিবার (১৮জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

মিরপুর মডেল থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, শুক্রবার (১৭ জুলাই) রাতে মিরপুর মডেল থানাধীন দক্ষিণ পীরেরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মো. নাসিম শেখকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ২০০ ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি বলেন, একই দিন সন্ধ্যায় মিরপুর ১০ গোল চত্ত্বরে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী সোহেলকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রাতে হোপের গলি এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাফিক-মিরপুর পুলিশের সহায়তায় সম্রাটকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় পৃথক দুইটি মামলা করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এমআইএইচএস