রাজধানীর তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- মো. আব্দুল্লাহ সোহেল, মো. তামিম ইসলাম (১৯), মো. সাগর হোসেন (১৯), মো. তুহিন আহম্মেদ (২৬), আয়নাল হক (২৯), মো. আবুল হোসেন (৩৫), মো. ইয়াকুব হাসান সাগর (২৯) ও মো. রুহেল আলী (২৭)।
তুরাগ থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, শুক্রবার (১৭ জুলাই) তুরাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কেআর/এমআইএইচএস








