মিসরের নতুন কৌশলগত সামরিক কমান্ড সদর দপ্তর ‘দি অক্টাগন’ উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। এটিকে বিশ্বের বৃহত্তম সামরিক ও জাতীয় নিরাপত্তা সদর দপ্তর বলে দাবি করছে মিসর। শনিবার ‘দি অক্টাগন’ উদ্বোধন করা হয়েছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ডিফেন্স সিকিউরিটি এশিয়া। রাজধানী কায়রো থেকে প্রায় ৪৫ কিলোমিটার পূর্বে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটালে এই সামরিক দপ্তরটি নির্মিত হয়েছে। এই কমপ্লেক্সটি মিসরের ‘নিউ রিপাবলিক’ পুনর্গঠন পরিকল্পনার অংশ। জেরুজালেম পোস্ট।








