রাজধানীর বনানীতে মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টাকালে হাতেনাতে আটক হয়েছেন পেশাদার এক ছিনতাইকারী। তার নাম ইমন (২৬)।

বুধবার (৮ জুলাই) সকালে বনানীর কাকলি ক্রসিং এলাকা থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

আরও পড়ুন

ঢাকায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মহরম গ্রেফতার

তিনি বলেন, সকালে কাকলি ক্রসিং এলাকায় দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট শাহীন মিয়া ও তার সঙ্গে থাকা ট্রাফিক সদস্যরা। এমন সময় হঠাৎ এক নারীর চিৎকার করে ওঠেন।

নিয়াজ মেহেদী বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখা যায়- ইমন নামে এক ছিনতাইকারী ওই নারীর মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করেন। পরে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় তাকে আটক করা হয়।

আটক ছিনতাইকারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বনানী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

কেআর/বিএ