চট্টগ্রামের চন্দনাইশের মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক চৌধুরী (৭৭) মারা গেছেন। শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ... রাজিউন)। রোববার রাষ্ট্রীয় মর্যাদায় চন্দনাইশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি