মুন্সীগঞ্জ শহরের প্রধান যাতায়াত কেন্দ্র ও অতি গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড এলাকার সড়ক এখন খানাখন্দে জর্জরিত। সাম্প্রতিক টানা বৃষ্টিতে খানাখন্দগুলোতে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন পথচারী ও যানবাহন চালকেরা।মুন্সীগঞ্জ শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়গুলোর মধ্যে এই বাসস্ট্যান্ড অন্যতম। এখান থেকেই পল্লী বিদ্যুৎ জোনাল অফিস, রেড ক্রিসেন্ট ভবন, ইসলামী ব্যাংক এবং মুন্সীগঞ্জ লঞ্চঘাটে যাওয়ার প্রধান পথ। এ পথেই রয়েছে শহরের একমাত্র পাইকারি ফলের ও ডিমের আড়ত। এছাড়া সদর উপজেলা পরিষদ, পুলিশ লাইনস ও মুক্তারপুরে যাতায়াতের জন্য এই বাসস্ট্যান্ড এলাকাটি প্রধান প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হয়।সড়কের অধিকাংশ স্থানে বিটুমিন ও পাথর উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে মরণফাঁদে পরিণত হয়। বিশেষ করে রেড ক্রিসেন্ট ভবনের পূর্ব পাশে বিশাল গর্তে পানি জমে থাকায় যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটছে। স্থানীয় লোকজনের অভিযোগ, অনেক বছর আগে ইটের খোয়া ফেলে দায়সারা সংস্কার করা হলেও বর্তমানে রাস্তাটি চলাচলের পুরোপুরি অনুপযোগী হয়ে পড়েছে। অতীতে রাস্তা নির্মাণের সময় অনিয়মের কারণে পিচ উঠে যাওয়ায় এখন রাস্তার অবস্থা ‘ছেঁকা রুটির’ মতো এবড়োখেবড়ো হয়ে আছে।গুরুত্বপূর্ণ এই মোড়ে সদরের গণপূর্ত অধিদপ্তর ও সুপার মার্কেটের মতো প্রধান বাণিজ্যিক কেন্দ্র থাকলেও সড়কের এই বেহাল দশা নিয়ে কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই বলে ভুক্তভোগীদের দাবি। এ পথে চলাচলকারী যাত্রীরা দ্রুত সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।\
রাজনীতি
মুন্সীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় জনদুর্ভোগ এখন আকাশছোঁয়া

শেয়ার করুন







