মুন্সীগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে জেলা শহরের গণগ্রন্থাগার মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।জেলা সরকারি গণগ্রন্থাগার সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে এই প্রতিযোগিতায় অংশ নেয়। আবৃত্তি প্রতিযোগিতায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণির জন্য ‘ক’ গ্রুপ, নবম-দশম শ্রেণির জন্য ‘খ’ গ্রুপ এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘গ’ গ্রুপ নির্ধারণ করা হয়। প্রতিযোগিতার বিষয় ছিল ‘জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক কবিতা’।রচনা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপের বিষয় ছিল ‘আমার দেখা জুলাই’, ‘খ’ গ্রুপের জন্য ‘জুলাই গণ-অভ্যুত্থান: পটভূমি, তাৎপর্য ও নতুন বাংলাদেশের স্বপ্ন’ এবং ‘গ’ গ্রুপের জন্য ‘জুলাই গণ-অভ্যুত্থান ও জাতীয় ঐক্য’। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত উন্মুক্ত বিষয়, তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণির জন্য ‘আমার চোখে জুলাই’ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য উন্মুক্ত বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (বিআইএস ইএস) সাবেক অধ্যক্ষ করীম রেজা, জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান রত্না সরকার, কলমা লক্ষ্মীকান্ত উচ্চবিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মো. তোহা মিয়া আখন ও প্রভাষক মো. ফরহাদ মিয়া প্রমুখ।
রাজনীতি
মুন্সীগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে প্রতিযোগিতা

শেয়ার করুন







