প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে বসেছেন।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বৈঠকে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত রয়েছেন।

বৈঠকে দুই জেলার সাংগঠনিক কার্যক্রম, দলীয় কার্যক্রমের অগ্রগতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

কেএইচ/এএমএ