পরিবর্তন পরিবর্তনের চরণ ছোঁয়ার আগেনতুন ঋতুর সম্ভাবনা হয়ে যাচ্ছ,যুগের বঞ্চিত ঠোঁটের ওপরহাসির মৃদু স্পন্দন হয়ে যাচ্ছ| ঐতিহ্যবাহী দিগন্ত থেকে ধীর গতিতেশতকের ধূলিমলিন ভোরের আকাশেশুভ্র আলো হয়ে ছড়িয়ে পড়ছ| তুমি একা নও, এই সতেজ নেশায়সব লৌহমানব গলে যাচ্ছে,চিরন্তন বেষ্টন থেকে ধীরে ধীরেফেরেশতারাও মুক্ত হয়ে আসছে| দুর্বল বিশ্বাসীদের প্রতি নেই কোনো অভিযোগবিশ্বাস গড়ার কারিগররাও অজান্তেএই নতুন ঋতুর আবির্ভাবে বদলে যাচ্ছে| (১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন খণ্ডিত হওয়ার প্রেক্ষাপটে) উপকার পথ যতই হোক না কঠিন, আমরা ক্ষতবিক্ষত পা নিয়ে খুঁজি তার দিশা|পিতৃপুরুষদের ধ্বংসাবশেষে বসে,নির্মল বাতাসের আকাঙ্ক্ষা করি আমরা|বাড়ির চৌকাঠ আঁকড়ে ধরে,বাঁচার কোনো নতুন ভঙ্গি খুঁজি আমরা| ঈগলের মতো আমাদের উড্ডয়ন,যদিও সফলতার পথ দুর্গম| তবু এই অস্থির চোখ,এই স্বগতোক্তির ধরন,এটাকে বলে গন্তব্যের ইশারা,এটাই হলো দ্রুত পদক্ষেপের নকশা| প্রতি মুহূর্তে এক নতুন অভিযানপ্রতি মুহূর্তে নতুন পথের সন্ধান,প্রতি মুহূর্তে সীমার বাইরে যাওয়ার আকাঙ্ক্ষা,প্রতি মুহূর্তে এক নতুন সংকল্প|কঠিন পথচলায়অন্যদের দুঃখ থেকে পাই প্রেরণা| পদক্ষেপই দেয় পথের সন্ধানযদিও আছে পথ হারানোর সম্ভাবনা| কবি পরিচিতি:
নওশাদ নূরী ছিলেন একজন প্রখ্যাত প্রগতিশীল উর্দুভাষী কবি, সাংবাদিক ও প্রাবন্ধিক| বিশেষ করে বাংলাদেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে উর্দু ভাষায় লেখালেখি করে তিনি এক অনন্য ভূমিকা পালন করেছিলেন| ১৯৭১ সালে তিনি বাঙালির পক্ষে অবস্থান করে তার লেখালেখি অব্যাহত রাখেন| হেঞ্জোদারো, ভিখারী, টুঙ্গীপাড়া তাঁর কিছু গুরুত্বপূর্ণ কবিতা| ২১ অক্টোবর ১৯২৬ তিনি জন্মগ্রহণ করেন; এবং ১৮ জুলাই ২০০০ সালে প্রয়াত হন|








