লম্বা স্বর্ণাভ চুল, উজ্জ্বল ত্বক আর দারুণ ফিট শরীর-নরওয়ের ফুটবলারদের দেখলে অনেকেরই মনে প্রশ্ন জাগে, এমন আকর্ষণীয় চেহারার রহস্য কী?

বিশেষ করে আরলিং হলান্ডের রেশমের মতো সোনালি চুল ও কাঁচের মতো স্বচ্ছ ত্বক তাকে ফুটবল মাঠের বাইরেও আলাদা পরিচিতি এনে দিয়েছে। তবে এই আকর্ষণ শুধু বংশগত বৈশিষ্ট্যের ফল নয়। এর পেছনে রয়েছে নর্ডিক অঞ্চলের স্বাস্থ্যকর জীবনধারা, পুষ্টিকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত ত্বক ও চুলের যত্ন।

নরওয়ের ভাইকিংদের মতো ত্বক-চুল চান? জানুন রহস্যনর্ডিক সৌন্দর্যের দর্শন

নরওয়েজিয়ানদের সৌন্দর্যচর্চার মূল নীতি হলো- অপ্রয়োজনীয় প্রসাধনী নয়, বরং প্রয়োজনীয় যত্ন। সহজ, নিয়মিত এবং কার্যকর রুটিনের ওপরই তারা গুরুত্ব দেন। তাদের ত্বক ও চুলের যত্নের কয়েকটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলো-

  • ত্বকে পর্যাপ্ত আর্দ্রতা বজায় রাখা
  • ত্বকের প্রাকৃতিক সুরক্ষা স্তর অক্ষুণ্ণ রাখা
  • প্রদাহ কমাতে সহায়ক পুষ্টিকর খাবার খাওয়া
  • স্বাস্থ্যকর ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন

নরওয়ের ভাইকিংদের মতো ত্বক-চুল চান? জানুন রহস্য

নরওয়ের আবহাওয়া বছরের বেশিরভাগ সময়ই ঠান্ডা ও শুষ্ক থাকে। ফলে ত্বক সহজেই আর্দ্রতা হারায়। এ কারণে সেখানকার মানুষ নিয়মিত ঘন ময়েশ্চারাইজার, ফেস অয়েল এবং সানস্ক্রিন ব্যবহার করেন। এতে ত্বক দীর্ঘ সময় কোমল, মসৃণ ও উজ্জ্বল থাকে।

আরও পড়ুন

কৃতির বিকিনি বডির রহস্য জানালেন তার কোচ

উজ্জ্বল ত্বকের পেছনে স্যামনের অবদান

নরওয়ের অন্যতম জনপ্রিয় খাবার স্যামন মাছ। শুধু স্বাদের জন্য নয়, ত্বক ও সামগ্রিক স্বাস্থ্যের জন্যও এটি অত্যন্ত উপকারী। বরফশীতল সমুদ্রে বেড়ে ওঠা এই মাছ নানা গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানে সমৃদ্ধ। যেমন- ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি, ভিটামিন বি-১২, উচ্চমানের আমিষ, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক বিভিন্ন উপাদান।

নরওয়ের ভাইকিংদের মতো ত্বক-চুল চান? জানুন রহস্যত্বকের জন্য স্যামনের উপকারিতা

  • ত্বকের আর্দ্রতা ধরে রাখে: ওমেগা-৩ ত্বকের কোষকে সুস্থ রাখতে সাহায্য করে। ফলে ত্বক সহজে শুষ্ক হয়ে যায় না।
  • ব্রণ ও প্রদাহ কমাতে সহায়ক: ত্বকের লালচে ভাব, জ্বালাপোড়া ও বিভিন্ন ধরনের প্রদাহ কমাতে ভূমিকা রাখে।
  • কোলাজেন উৎপাদনে সহায়তা করে: কোলাজেন তৈরিতে সহায়তা করার মাধ্যমে ত্বককে দৃঢ় ও টানটান রাখতে সাহায্য করে।
  • বার্ধক্যের ছাপ ধীর করে: নিয়মিত পুষ্টিকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে স্যামন খেলে সূক্ষ্ম বলিরেখা, নিষ্প্রভতা এবং অকাল বার্ধক্যের লক্ষণ কমাতে সহায়ক হতে পারে।

নরওয়ের ভাইকিংদের মতো ত্বক-চুল চান? জানুন রহস্যসৌন্দর্যচর্চায় স্যামনের নতুন ব্যবহার

বর্তমানে সৌন্দর্যসেবার বিভিন্ন ক্ষেত্রে স্যামন থেকে প্রাপ্ত কোষ পুনর্গঠনকারী উপাদান ব্যবহার করা হচ্ছে। এ ধরনের উপাদান ত্বকের ক্ষত সারাতে সাহায্য করে, নতুন কোষ গঠনে ভূমিকা রাখে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বককে আরও মসৃণ ও স্বচ্ছ দেখাতে সহায়তা করে।

আরও পড়ুন

বর্ষাকালে চুল ঝরা ঠেকাবে যেসব খাবার

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য প্রয়োজনীয় পুষ্টি

আরলিং হলান্ডের লম্বা ও ঘন চুলের পেছনেও রয়েছে সুষম খাদ্যাভ্যাস ও সঠিক পরিচর্যা। সুন্দর চুলের জন্য প্রয়োজন-

  • আমিষ: চুলের প্রধান গঠন উপাদান হলো প্রোটিন। তাই ডিম, মাছ, মুরগির মাংস, দই ও ডাল নিয়মিত খাদ্যতালিকায় রাখা উচিত।
  • ওমেগা-৩: মাথার ত্বকে পুষ্টি জোগায় এবং চুল পড়া কমাতে সাহায্য করে।
  • বায়োটিন ও জিংক: চুলের বৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি চুলকে শক্তিশালী করে।
  • ভিটামিন ডি: চুলের গোড়া মজবুত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নরওয়ের ভাইকিংদের মতো ত্বক-চুল চান? জানুন রহস্যপ্রতিদিনের যত্নের সহজ রুটিন

সকাল

মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন।
প্রয়োজন হলে উজ্জ্বলতা বৃদ্ধিকারী সিরাম ব্যবহার করুন।
ময়েশ্চারাইজার লাগান।
বাইরে বের হওয়ার আগে পর্যাপ্ত সানস্ক্রিন ব্যবহার করুন।

আরও পড়ুন

এই অভ্যাসেই দ্রুত বুড়িয়ে যায় ত্বক

রাত

সারাদিনের ময়লা পরিষ্কার করে মুখ ধুয়ে নিন।
হাইড্রেটিং বা আর্দ্রতা বৃদ্ধিকারী সিরাম ব্যবহার করতে পারেন।
ঘুমানোর আগে পুষ্টিকর নাইট ক্রিম বা নারিশিং ক্রিম লাগান।

খাদ্যাভ্যাস ও জীবনধারা

  • সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন স্যামন অথবা অন্য যেকোনো সামুদ্রিক মাছ খেতে পারেন।
  • প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম, বাদাম, ফল ও বিভিন্ন ধরনের শাকসবজি রাখুন।
  • দিনে আড়াই থেকে তিন লিটার পানি পান করার চেষ্টা করুন।
  • প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ঘুম নিশ্চিত করুন।
  • মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন।
  • নিয়মিত শরীরচর্চা করুন।
  • অতিরিক্ত চিনি ও মিষ্টিজাতীয় খাবার এড়িয়ে চলুন।

নরওয়ের ভাইকিংদের মতো ত্বক-চুল চান? জানুন রহস্যসৌন্দর্যের আসল রহস্য

আরলিং হলান্ডের সোনালি চুল কিংবা উজ্জ্বল ত্বক কোনো অলৌকিক বিষয় নয়। বরং এটি দীর্ঘদিনের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত পরিচর্যা, পর্যাপ্ত ঘুম এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের ফল। নরওয়েজিয়ানদের সৌন্দর্যের মূল দর্শনও তাই-শরীরকে ভেতর থেকে সুস্থ রাখুন, বাইরের সৌন্দর্য আপনাআপনিই ফুটে উঠবে।

আরও পড়ুন

বর্ষায় ত্বকের যত্নে ভুল করছেন না তো?


তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, এনএসএস ম্যাগাজিন

জেএস/