রাজধানীর কাঁটাবনে একটি ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলার দুটি ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন।শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ১টা ৫ মিনিটে ওই ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে রাত ৩টা ৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, গভীর রাতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত আমাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের এই ঘটনায় দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ভবনের ভেতরে আর কেউ আটকে আছে কি না, তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের সার্চ অভিযান চলছে।গভীর রাতে হঠাৎ বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনের বাসিন্দারা তাড়াহুড়ো করে নিচে নেমে আসেন। ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।
লাইফস্টাইল
নিয়ন্ত্রণে এসেছে কাঁটাবনের আবাসিক ভবনের আগুন

শেয়ার করুন







