মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলন বিশৃঙ্খল করে তুলেছিলেন। তিনি স্পেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন। এছাড়া তিনি গ্রিনল্যান্ডের ওপর নতুন করে দাবি তোলায় ন্যাটোর আরেক মিত্র ডেনমার্ক ক্ষুব্ধ হয়েছে।