প্রেম মানে না বয়স, মানে না জাতকুল। আর ওই প্রেমের টানেই ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে কুমারখালীর কুষ্টিয়া যাওয়ার পথে সন্দেহজনকভাবে পুলিশের হাতে আটক হয়েছে প্রেমিক যুগলসহ তিন শিশু। তিনজনের মধ্যে ঢাকার মিরপুরের একটি প্রাইমারি স্কুল পড়ুয়া দুই শিক্ষার্থী রয়েছে। পরবর্তীতে ওই প্রেমিক যুগলকে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়। মঙ্গলবার ভোররাতে পাংশা থানা এলাকায় ওই প্রেমিক যুগলসহ তিন শিশু ধরা পড়ে। জানা যায়, ভালোবাসার টানে পরিবারকে না জানিয়ে ঢাকা থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে রাজবাড়ীর পাংশা হয়ে কুষ্টিয়ায় যাচ্ছিল তিন শিশু। পথিমধ্যে পাংশা এলাকায় অ্যাম্বুলেন্সটি পৌঁছালে মহাসড়কের পাশে ডিউটিরত পুলিশের দায়িত্বরত সদস্যরা অ্যাম্বুলেন্সটিকে সন্দেহ হলে তারা চালককে অ্যাম্বুলেন্সটিকে থামাতে বলেন। পুলিশ গাড়িতে থাকা তিন শিশুকে আটক করে। ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, থানায় উদ্ধার করে নিয়ে আসা পঞ্চম ও দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া দুই শিক্ষার্থীসহ তিনজনকে আমাদের হেফাজতে রেখে দেই। পরে তাদের অভিভাবকদের খবর পাঠিয়ে তাদের জিম্মায় দেওয়া হয়েছে।








