কুড়িগ্রামে পরকীয়ার সম্পর্কের জেরে স্বামী কেতাব উদ্দিনকে হত্যার দায়ে স্ত্রী, তার প্রেমিক এবং শ্বশুর-শাশুড়িসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ফুলবাড়ী উপজেলার গোড়কমণ্ডল গ্রামের নুর নাহার, তার প্রেমিক গফুর, নুর নাহারের বাবা নুর মোহাম্মদ এবং মা ছকিনা বেগম।

আরও পড়ুন

পরকীয়ার জেরে স্বামী হত্যা, স্ত্রী-প্রেমিকসহ ৩ জনের যাবজ্জীবন

জানা যায়, ২০০৬ সালের ১৮ এপ্রিল নুর নাহার দাওয়াতের কথা বলে কৌশলে তার স্বামী কেতাব উদ্দিনকে পাশের গ্রামের প্রেমিক গফুরের বাড়িতে নিয়ে যান। সেখানে নুরনাহার, তার বাবা-মা ও প্রেমিক গফুর পরিকল্পিতভাবে কেতাব উদ্দিনকে হত্যা করেন। পরে মরদেহ বাড়ির পাশের একটি জমিতে ফেলে রাখা হয়। ঘটনার পরদিন ১৯ এপ্রিল নিহতের বাবা আলী মুদ্দিন বাদী হয়ে নয়জনকে আসামি করে ফুলবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাড. তারিকুল ইসলাম এবং আসামিপক্ষে ছিলেন অ্যাড. মনোয়ার হোসেন আলো।

রোকনুজ্জামান মানু/এসজেডএইচ/জেআইএম