বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-তে বিইউএফটি সিনেফ্রেম ফেস্ট ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৯ জুলাই অনুষ্ঠিত হয়েছে। জায়ান্ট গ্রুপ এবং এডুকেশন হাবের সহযোগিতা এবং বিইউএফটি ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে তিনদিনব্যাপী উৎসবের পরিসমাপ্তি ঘটে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। বিশেষ অতিথি ছিলেন জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইউএফটির উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। উপস্থিত ছিলেন অভিনেত্রী রুনা খান, সাদিয়া ইসলাম মৌ ও অভিনেতা মীর সাব্বির এবং অন্যান্য চলচ্চিত্র পরিচালকরা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জনসংযোগ বিভাগের পরিচালক ইমতিয়াজ এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. ওয়ালিউল আলম। সংবাদ বিজ্ঞপ্তি।








