পাকিস্তানি নাটক জাঞ্জিরাইন-এ ‘রাবিয়া’ চরিত্রে সংযত, ভদ্র ও আবেগঘন অভিনয়ের জন্য দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী সজল আলী। পর্দায় তার শান্ত, মার্জিত ব্যক্তিত্ব যেমন দর্শকদের মন জয় করেছে, তেমনি বাস্তব জীবনেও তিনি নিজের পরিশীলিত ফ্যাশন সেন্সের জন্য পরিচিত। সম্প্রতি সমুদ্রতীরে কাটানো অবকাশযাপনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আবারও আলোচনায় এসেছেন তিনি। সেখানে কোনো জমকালো গ্ল্যামার নয়, বরং স্বাভাবিক, স্বস্তিদায়ক এবং রঙিন রিসোর্ট লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

 jago

টাই-ডাই ম্যাক্সি ড্রেসে গ্রীষ্মের রঙিন ছোঁয়া

সজলের পুরো লুকের মূল আকর্ষণ ছিল তার টাই-ডাই প্রিন্টের ম্যাক্সি ড্রেস। নীল, হলুদ, লাল ও সাদা রঙের সাহসী মিশ্রণে তৈরি পোশাকটি এক নজরেই নজর কাড়ে। ড্রেসের মাঝখানে বড় গোলাকার টাই-ডাই মোটিফ পুরো ডিজাইনকে আরও প্রাণবন্ত করেছে।

jago

স্লিভলেস কাট, সরু স্ট্র্যাপ এবং পরিমিত ভি-নেকলাইন ড্রেসটিকে দিয়েছে আধুনিক অথচ আরামদায়ক আবেদন। ঢিলেঢালা ফ্লোয়িং সিলুয়েটের কারণে হাঁটার সময় পোশাকটি বাতাসে দুলে সমুদ্রের পরিবেশের সঙ্গে দারুণভাবে মিশে গেছে।

jago

রঙের ব্যবহারেও ছিল ভারসাম্য

টাই-ডাই পোশাক সাধারণত উজ্জ্বল হয়। তবে এই লুকে রঙের বিন্যাস ছিল খুবই পরিমিত। হলুদের উজ্জ্বলতা, নীলের গভীরতা এবং লালের প্রাণবন্ত উপস্থিতি মিলিয়ে পুরো পোশাকটি তৈরি করেছে একেবারে ট্রপিক্যাল ভ্যাকেশন ভাইব। অতিরিক্ত নকশা বা ভারী অলংকারের প্রয়োজন হয়নি। পোশাকটিই পুরো স্টাইলিংয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

jago

ন্যাচারাল মেকআপে সতেজ সৌন্দর্য

সজল আলী এই লুকে ‘লেস ইজ মোর’ দর্শনই অনুসরণ করেছেন। ত্বকে হালকা গ্লোই বেস, গালে সফট পিচ ব্লাশ এবং ঠোঁটে প্রাকৃতিক গোলাপি শেডের লিপ কালার তাকে আরও সতেজ দেখিয়েছে।

চোখে ভারী স্মোকি আই নয়, বরং খুবই হালকা আই মেকআপ এবং স্বাভাবিক ভ্রু তার মুখের কোমল সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে। সমুদ্রতীরের দিনের জন্য এমন মেকআপই সবচেয়ে মানানসই।

jago

মিনিমাল গয়নাতেই আভিজাত্য

গয়নায়ও মিনিমাল ছিল। গলায় কয়েক স্তরের চিকন সোনালি চেইন নেকলেস পুরো লুকে সূক্ষ্ম এলিগ্যান্স যোগ করেছে।

হাতে ভারী চুড়ি বা ব্রেসলেট নেই। আঙুলে একটি স্টেটমেন্ট রিং এবং খুব ছোট কানের দুল তার সাজকে সম্পূর্ণ করেছে। অতিরিক্ত অলংকারের বদলে তিনি পোশাককেই গুরুত্ব দিয়েছেন।

এলোমেলো খোঁপায় অনায়াস আবেদন

চুল পুরোপুরি খোলা নয়, আবার শক্ত করে বাঁধাও নয়। ঢিলেঢালা মেসি লো বান বা নরম খোঁপা তার পুরো উপস্থিতিকে দিয়েছে স্বাভাবিক সৌন্দর্য। মুখের দুই পাশে কয়েকটি আলগা চুল পড়ে থাকায় লুকটিতে এসেছে রোমান্টিক ও নির্ভার আবহ। গরম আবহাওয়ায় এই ধরনের হেয়ারস্টাইল যেমন আরামদায়ক, ছবিতেও তেমনই দারুণ ফটোজেনিক।

jago

 

খালি পায়ে সমুদ্রের অনুভূতি

এই লুকের সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি ছিল তার স্বাভাবিক উপস্থিতি। সমুদ্রের পানিতে তিনি হাঁটছেন খালি পায়ে। হাতে একটি সানগ্লাস, যা পুরো রিসোর্ট লুককে আরও স্বতঃস্ফূর্ত করে তুলেছে।

এখানে স্টাইলের চেয়ে আরামই বেশি গুরুত্ব পেয়েছে, আর সেই কারণেই পুরো উপস্থিতি এতটা বাস্তব ও আকর্ষণীয় লাগছে।

jago

পর্দার রাবিয়া, বাস্তবের স্টাইল আইকন

জাঞ্জিরাইন নাটকে রাবিয়ার শান্ত, ভদ্র ও সংযত চরিত্রের মাধ্যমে দর্শকদের ভালোবাসা পাচ্ছেন সজল আলী। কিন্তু পর্দার বাইরে তার এই রঙিন রিসোর্ট ফ্যাশন প্রমাণ করে, তিনি সহজেই বিভিন্ন স্টাইল বহন করতে পারেন।

সমুদ্রতীরের এই লুকটি দেখিয়ে দিয়েছে, ফ্যাশন মানেই ভারী গাউন বা জমকালো গয়না নয়। একটি রঙিন টাই-ডাই ড্রেস, হালকা মেকআপ, সংযত অলংকার আর আত্মবিশ্বাসই স্মরণীয় মুহূর্ত তৈরির জন্য যথেষ্ট।

সূত্র: জিও নিউজ, ডন ম্যাগাজিন

এসএকেওয়াই