ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের লোকমান খান ডাঙ্গি এলাকায় পাটক্ষেত থেকে ইউসুফ ফকির (৪৭) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।