যশোরের শার্শায় জুয়া খেলার আসর থেকে নগদ টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) রাতে উপজেলার টেংরালী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে নগদ প্রায় ৫০ হাজার টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন-টেংরালী (দক্ষিণপাড়া) গ্রামের সামাউল ইসলাম (৩৫) ও সেলিম রহমান (৩৭)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে টেংরালী গ্রামের বশিয়ার উদ্দিনের বাড়িতে অভিযান চালায় শার্শা থানা-পুলিশ। সেখানে তাস ও টাকা দিয়ে জুয়া খেলার সময় সামাউল ও সেলিমকে হাতেনাতে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুজন পালিয়ে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে এক সেট তাস, নগদ ৪৯ হাজার ৭৩০ টাকা ও একটি মাদুর জব্দ করা হয়।শার্শা থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেপ্তার হওয়া দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
রাজনীতি
তাসের বোর্ডে পুলিশের হানা, গ্রেপ্তার ২

শেয়ার করুন







