পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

পাঠকের ছবি (৪ জুলাই ২০২৬)
রোদে মাটির পাত্র শুকাতে ব্যস্ত এক মৃৎশিল্পী। ঐতিহ্য ধরে রাখতে চলছে তাঁর নিরলস সংগ্রাম। আড়িয়া বাজার, পালপাড়া, শাহজাহানপুর, বগুড়া
নীল আকাশে সাদা মেঘের ভেলা। ছবিটি গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে সম্প্রতি তোলা
একটি ঐতিহ্যবাহী বিভাগ, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগ, বাঙালি জাতিসত্তার সঙ্গে জড়িত বিভাগ, যেই বিভাগের পরিচয়ের নেই শেষ—এটিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। বাংলা বিভাগ, কলা ভবন, ঢাবি
একটি মাছ, একটি সুযোগ, একটি নিখুঁত আঘাত। শিকারের অপেক্ষায় মাছরাঙা পাখিটি। ছবিটি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের লেকের পাড় থেকে তোলা
মেঘনা নদীর তীরে ক্যাম্প করে বড়শি দিয়ে মাছ শিকার ব্যস্ত সৌখিন শিকারি। ছবিটি ভোলার চরফ্যাশন থেকে তোলা
নীরব নদীর বুকে ভেসে থাকা নৌকাগুলো আর অস্তগামী সূর্যের সোনালি আলো মিলিয়ে যেন দিনের সব ক্লান্তি ধুয়ে যায়। আকাশ, জল আর নীরবতার এই মেলবন্ধনে মুহূর্তটা হয়ে ওঠে গভীর শান্তির এক কবিতা। আর সেই নীরবতার মধ্যেই বসে থাকা ছোট্ট এক পাখি, যেন প্রকৃতির গভীর শান্তির এক নিঃশব্দ সাক্ষী। ব্রহ্মপুত্র নদীর পাড়, নরুন্দি বাজার, জামালপুর
আষাঢ়ের আকাশ। ঢাকা, মিরপুর
নীল অপরাজিতা। বর্ষার বৃষ্টিস্নাত দিনে এর গাঢ় নীল পাপড়িতে জমে থাকা জলের ফোঁটাগুলো প্রকৃতির এক অকৃত্রিম ও নান্দনিক সৌন্দর্য ফুটিয়ে তোলে
ছাদবাগানে বাগানবিলাস। ধানমন্ডি, ঢাকা