জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এরই মধ্যে তার ফেসবুক অ্যাকাউন্ট আর দেখা যাচ্ছে না। শাওনের ঘনিষ্ঠজন ও লেখক তামান্না সেতুর দাবি, প্রচুর রিপোর্টের কারণে অ্যাকাউন্টটি ফেসবুক কর্তৃপক্ষ সাসপেন্ড করেছে।

আজ (৫ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট দেন তামান্না সেতু। পোস্টে তিনি লেখেন, ‘বন্ধু মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্টটিতে প্রচুর রিপোর্টের কারণে ফেসবুক থেকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে তার যে পোস্টটিকে ঘিরে আলোচনা তৈরি হয়, সেই পোস্টটিও সে নিজে ডিলিট করেনি।’ তামান্না সেতু আরও জানান, এ তথ্য তাকে নিজেই জানিয়েছেন মেহের আফরোজ শাওন।

এর আগে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে শাওনসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

আরও পড়ুন

‘ফ্যাসিস্ট ফিরে এসেছে তিনটি পথে’, দাবি আসিফের

রাষ্ট্র সংলাপ ফোরামের নেতারা এ অভিযোগ করেন। তাদের দাবি, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে।

আরও পড়ুন

বাসায় ফিরেছেন ‘অঞ্জনা’ খ্যাত গীতিকার মিল্টন খন্দকার

তবে এ বিষয়ে এখন পর্যন্ত মেহের আফরোজ শাওনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাও অ্যাকাউন্টটি সাসপেন্ড হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

এমএমএফ