চট্টগ্রামের পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় আড়াই হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন স্থানীয় ইসমাইল-মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এবং বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের (বিএসএএ) পরিচালক শফিউল আলম বাদশা।
বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার ধলঘাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বন্যাদুর্গত মানুষের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করে সংগঠনটি।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম চেম্বারের কোটি টাকা অনুদান
এসময় শফিউল আলম বাদশা বলেন, প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এটি কোনো দান নয়; দুর্দিনে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর একটি ক্ষুদ্র প্রয়াস। ইসমাইল-মরিয়ম ফাউন্ডেশন ধলঘাট ইউনিয়নের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে। অতীতের ন্যায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও পড়ুন
ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার, সহায়তা কার্যক্রম চলবে: ত্রাণমন্ত্রী
বিতরণকালে ইসমাইল-মরিয়ম ফাউন্ডেশনের উপদেষ্টা ও চেয়ারম্যানের পিতা মোহাম্মদ ইসমাইল, ধলঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, বিএনপি নেতা আবুল হাসেম, নূর হোসেন, ইমতিয়াজ উদ্দীন, মাহামুদুল হক, মাসুদ রানা মেম্বার, সমাজসেবক অরুণ বিকাশ চৌধুরী, আবু বক্কর, আবদুল করিমসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সমাজসেবক এবং গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
এমডিআইএইচ/ইএ








