চট্টগ্রামের পটিয়ায় ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ আসিফকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) ভোরে পটিয়া থানার শোভনদণ্ডী ইউনিয়নের কুরাংগিরী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আসিফ ওই এলাকার আবু তাহেরের ছেলে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের একটি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন আসিফ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশের একটি দল।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মু. মনির হোসেন বলেন, ২০২৪ সালের ২৯ আগস্ট চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যালে একটি মামলা করেন এক ভিকটিমের বাবা। ট্রাইব্যুনাল মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। পিবিআই ২০২৫ সালের ৩০ নভেম্বর ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দিলে বিচারক আসামি আসিফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ধর্ষণের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আসিফকে গ্রেফতারের পর যথাযথ পক্রিয়ায় আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।

এমডিআইএইচ/এমএএইচ/