প্রশ্ন: ফার্মের মুরগি যদি নাড়িভুড়ি বের না করে গরম পানি দিয়ে মেশিনে ড্রেসিং করা হয়, তাহলে কি ওই মুরগি নাপাক হয়ে যায় এবং ওই মুরগি খাওয়া হারাম হয়ে যায়?
উত্তর: ফার্মের মুরগি ও অন্যান্য জাতের মুরগি ড্রেসিং করার আগে নাড়িভুড়ি বের করে ফেলা উচিত, তাহলে মুরগির ভেতরে থাকা নাপাকি গোশতের সঙ্গে মিশে যাওয়ার সম্ভাবনা থাকবে না। নাড়িভুড়ি বের করে ড্রেসিং করলে ফার্মের মুরগি হোক বা অন্য জাতের মুরগি হোক—খাওয়া হারাম হয়ে যাওয়ার কোনো কারণ নেই।
নাড়িভুড়ি বের না করে ফার্মের মুরগি বা অন্যান্য জাতের মুরগি যদি দীর্ঘ সময় গরম পানিতে ডুবিয়ে রাখা হয়, ড্রেসিং করা হয় আর তাতে নাড়িভুড়ির ময়লা মুরগির মাংসের মধ্যে ঢুকে যায়, মাংসের মধ্যে ময়লার প্রভাব ও গন্ধ টের পাওয়া যায়, তাহলে ওই মুরগির মাংস নাপাক হয়ে যাবে এবং তা খাওয়া হারাম হয়ে যাবে।
আরও পড়ুন
মুরগি মুখ দিলে ওই খাবার খাওয়া যাবে কি?
আমাদের দেশের দোকানগুলোতে ফার্মের মুরগি ও অন্যান্য জাতের মুরগি ড্রেসিং করার সময় সাধারণত অল্প কিছুক্ষণ গরম পানিতে ডোবানো থাকে, তাই নাড়িভুড়ি বের না করে মুরগি ড্রেসিং করা হলেও ওই মুরগির গোশত খাওয়া নাজায়েজ বা মাকরুহ হবে না। কারণ এত অল্প সময় গরম পানিতে ডোবানোর কারণে মুরগির পালকসমূহের গোড়া কিছুটা নরম হয় বটে, কিন্তু মুরগির ভেতরের নাপাকির প্রভাব গোশতে পৌঁছে না। এরপরও নাড়িভুড়ি বের করে ড্রেসিং করা নিরাপদ যেমন আমরা ওপরে বলেছি।
আরও পড়ুন
মুরগি জবাইয়ে আল্লাহর নাম বলা ও কিবলামুখী হয়ে দাঁড়ানো কি জরুরি?
ওএফএফ








