পরীক্ষা গ্রহণের প্রায় তিন মাস পর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশের কথা জানিয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে শেষ মুহূর্তে কারিগরি ত্রুটির কথা জানিয়ে ফল প্রকাশ স্থগিত করা হয়। এর মধ্যেই বিভিন্ন জেলা-ভিত্তিক বৃত্তি পরীক্ষার ফলাফলের পিডিএফ ফাইল ও ছবি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ‘ফাঁস’ হওয়া এসব ফল ঠিক কি না, সে বিষয়ে মুখ খুলছেন না অধিদপ্তরের কর্মকর্তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে ৯ জুলাই বৃত্তির ফল প্রকাশের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী অধিদপ্তর ফল প্রস্তুতও করে। তবে কারিগরি ত্রুটির কথা জানিয়ে এদিন ফল প্রকাশ করা হয়নি। আগামী ১২ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য নতুন তারিখ নির্ধারণ করেছে অধিদপ্তর।
আরও পড়ুন
প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্ন কাঠামো-মানবণ্টন প্রকাশ, কোন বিষয়ে কত
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহীনা ফেরদৌসী জাগো নিউজকে বলেন, বৃত্তি পরীক্ষার ফল আজ প্রকাশিত হচ্ছে না। আগামী সপ্তাহের শুরুতে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। দিনক্ষণ চূড়ান্ত হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে।
এটি আনুষ্ঠানিক ফল নয়। তবে ফল যে ভুল, সেটাও বলা সম্ভব নয়। যারা আজ ফল পেয়ে গেছেন, তারা রোববার প্রকাশিত ফলের সঙ্গে মিলিয়ে দেখার পরই নিশ্চিত হবেন।
প্রকাশের আগেই বৃত্তির ফল ‘ফাঁস’!
মন্ত্রণালয় ও অধিদপ্তর ফল প্রকাশ না হওয়ার কথা জানালেও বিভিন্ন জেলা ও উপজেলা-ভিত্তিক ফলাফলের পিডিএফ কপি ও ছবি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকে নিজের সন্তান বৃত্তি পেয়েছে জানিয়ে ফেসবুকে আনন্দ প্রকাশ করেছেন। কেউ কেউ মিষ্টিও বিতরণ করেছেন। আবার অনেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকও নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পাওয়ার খবর জানিয়েছেন।
ফেসবুকে প্রতিক্রিয়া: ছবি জাগো নিউজ
নিজাম উদ্দিন জুয়েল নামে এক সহকারী শিক্ষক তার কর্মরত বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফলাফল ফেসবুকে প্রকাশ করেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। শিক্ষকতা পেশায় সবচেয়ে বড় প্রাপ্তি! বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রথমবারের মতো পাঁচজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।’
আরও পড়ুনবৃত্তি পরীক্ষার ফল আজ প্রকাশিত হচ্ছে না। আগামী সপ্তাহের শুরুতে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। দিনক্ষণ চূড়ান্ত হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে।
প্রাথমিক বৃত্তির ফল ৯ জুলাই, জানা যাবে দুইভাবে
ফলাফলের একটি পৃষ্ঠা শেয়ার করে ফেসবুকে পোস্ট দেন অভিভাবক কামরুন নাহার কেয়া। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আমার ভাগনে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।’
মন্ত্রণালয় ও অধিদপ্তর ফল প্রকাশ না হওয়ার কথা জানালেও সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাফল ছড়িয়ে পড়ায় প্রশ্ন উঠেছে, প্রকাশের আগেই ফল ফাঁস হয়েছে কি না। বিষয়টি নিয়ে অধিদপ্তরের মহাপরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি।
আজ বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি। কারা কোন ফল শেয়ার করছেন, তা আমাদের দেখার বিষয় নয়। আমরা আগামী সপ্তাহের শুরুতে ফলাফল প্রকাশ করবো।
কী বলছে অধিদপ্তর
অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিকেলে জাগো নিউজকে জানান, দুপুরের আগে কয়েক মিনিটের জন্য ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল। তখন জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা তা দেখতে ও ডাউনলোড করতে সক্ষম হন। পরে নির্দেশনা দেওয়ায় তারা তা প্রকাশ করেননি। তবে ব্যক্তিগতভাবে কেউ কেউ অভিভাবক ও শিক্ষকদের কাছে তা শেয়ার করে থাকতে পারেন।
এআই নির্মিত ছবি
ফল প্রকাশ না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ফল ছড়িয়ে পড়ায় বিভ্রান্তিতে পড়েছেন অভিভাবকরা। এ ফল সঠিক কি না—এমন প্রশ্নও উঠছে। এ বিষয়ে ওই কর্মকর্তার ভাষ্য, ‘এটি আনুষ্ঠানিক ফল নয়। তবে ফল যে ভুল, সেটাও বলা সম্ভব নয়। যারা আজ ফল পেয়ে গেছেন, তারা রোববার প্রকাশিত ফলের সঙ্গে মিলিয়ে দেখার পরই নিশ্চিত হবেন।’
আরও পড়ুন
প্রাথমিক বৃত্তির ফল প্রকাশে নতুন সময় জানালো অধিদপ্তর
অধিদপ্তরের সিস্টেম অ্যানালিস্ট দিলীপ কুমার সরকার বলেন, ‘আজ বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি। কারা কোন ফল শেয়ার করছেন, তা আমাদের দেখার বিষয় নয়। আমরা আগামী সপ্তাহের শুরুতে ফলাফল প্রকাশ করবো।’
গত ১৫ এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়। ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা দিয়ে শেষ হয়। এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৪০ হাজারের কিছু বেশি। এর মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রায় ৯০ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন) শিক্ষার্থী।
এএএইচ/এসএইচএস








