ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, “প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রতিটি সংকটময় সময়ে জাতির প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ভাষা আন্দোলন থেকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি।”