চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়কের ডায়াবেটিক হাসপাতালের সামনে ২০২০ সালের জানুয়ারিতে প্রায় ৩ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এস্কেলেটর ফুটব্রিজটি উদ্বোধনের পর মাত্র দুই মাস চালু ছিল। এর পর থেকে ছয় বছরেরও বেশি সময় ধরে এটি অচল পড়ে আছে। চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের রোগী ও সাধারণ পথচারীদের নিরাপদ পারাপারের জন্য নির্মিত ৬৫ ফুট দীর্ঘ ও ৯ ফুট চওড়া সেতুটির দুই পাশে ওপরে ওঠার জন্য সেন্সরনিয়ন্ত্রিত দুটি এস্কেলেটর এবং নিচে নামার জন্য সিঁড়ি রয়েছে। পদচারী–সেতুটি অচল থাকায় ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হচ্ছে রোগী ও তাঁদের স্বজনদের।

পদচারী–সেতুটিতে ছড়িয়ে-ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা
অচল পড়ে থাকা পদচারী–সেতুটি আগাছায় ভরে গেছে
ময়লা-আবর্জনায় ভরপুর এস্কেলেটর
নাট–বল্টু থেকে কাচ, সবই চুরি হয়ে যাচ্ছে
এস্কেলেটর নিচে ভাঙা কাচ পড়ে আছে
এস্কেলেটরের কঙ্কাল দাঁড়িয়ে আছে, আর সবই হয়েছে চুরি
এস্কেলেটরের ফটকটিতে তালা ঝুলছে, তবে চুরি ঠেকানো যায়নি
পদচারী–সেতুটি অচল থাকায় ঝুঁকি নিয়ে সড়ক পার হচ্ছেন রোগী ও সাধারণ মানুষ