রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের (আরইউআরএস) ৪র্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। যার সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে আল-আমিন ইসলাম দায়িত্ব পেয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) উক্ত পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যবৃন্দ হলেন, সহ-সভাপতি (গবেষণা) আশরাফ পারভেজ, সহ-সভাপতি (প্রশাসন) হাছনা শাম্মা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার সিয়াম ও মো. আনসারুল হক সায়েম, কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহরিয়ার সিয়াম, সহকারী কোষাধ্যক্ষ সামিহা হোসেন।
এছাড়াও, ডেপুটি রিসার্চ ডিরেক্টর (নন-স্টেম) সাকিব সোহাগ, অফিস সম্পাদক আরমিন জাহান আভা, সহকারী অফিস সম্পাদক আতিফ সারমিলা, সাংগঠনিক সম্পাদক (এক্সটার্নাল) রাগীব মোহাম্মদ আলতাফিন, সাংগঠনিক সম্পাদক (রিসার্চ) মুজাহিদুল ইসলাম সাঈম, সাংগঠনিক সম্পাদক (ইন্টার্নাল) সামাইরা সামান্তা প্রজ্ঞা দায়িত্ব পেয়েছে।
কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের মডারেটর ও মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি ইমতিয়াজ হাসান, ফোকলো বিভাগের অধ্যাপক প্রফেসর হাবিবুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক মোহাম্মদ ইশতিয়াক, ব্যাংকিং এবং ইন্সুরেন্স ডিপার্টমেন্টের প্রভাষক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের ১ম এক্সিকিউটিভ কমিটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সাইদুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কেজে/জেআইএম








